Biography
মো: আতিকুর রহমান
আইনজীবী | সমাজসেবক | সংগঠক | শ্রমিক নেতা | রাজনীতিবিদ
জনাব মো: আতিকুর রহমান বাংলাদেশের জাতীয় পর্যায়ে এক সুপরিচিত নেতৃত্ব, যিনি একাধারে একজন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক, সংগঠক, শ্রমিক নেতা ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন অ্যাডভোকেট এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরা সদস্য।
ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্ব, মেধা, যোগ্যতা, সততা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্রসমাজের নৈতিক, আদর্শিক ও নেতৃত্বগুণসম্পন্ন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অ্যাডভোকেট মো: আতিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ - রামপুরা, বাড্ডা ও ভাটারা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি জাতীয় নাগরিক পার্টি - এনসিপি’র আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন।
আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতিতে বেড়ে ওঠা অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শ্রমজীবী মানুষ, সাধারণ জনগণ এবং রামপুরা-বাড্ডা-ভাটারা এলাকার মানুষের অধিকার আদায়ে এক পরীক্ষিত ও পরিচিত কণ্ঠস্বর। ফ্যাসিবাদী সরকারের শত জুলুম-নির্যাতনের মুখেও তিনি দমে যাননি, বরং ন্যায়-ইনসাফ, সুশাসন, মানবাধিকার এবং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পক্ষে তিনি রাজপথে ও সমাজের প্রতিটি স্তরে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে আসছেন।
দল-মত নির্বিশেষে জনকল্যাণমূলক কাজে তাঁর আন্তরিকতা, সংগ্রামী ভূমিকা এবং শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার তাঁকে গণমানুষের কাছে একজন জনপ্রিয়, গ্রহণযোগ্য ও আস্থাভাজন নেতৃত্বে পরিণত করেছে।
- ন্যায়-ইনসাফ
- শ্রমিক অধিকার
- সুশাসন
- মানুষের পাশে








